জানা গেল মিরাজের প্রমোশনের কারণ
কিন্তু দশম ওভারে আলজারি জোসেফের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরে যান ৩১ বলে ২২ রান করা তামিম। এরপর নাজমুল হোসেন শান্তর বদলে ব্যাটিংয়ে নামতে দেখা যায় লোয়ার অর্ডারের ব্যাটার মেহেদি হাসান মিরাজকে।
প্রথম ইনিংসে আট নম্বরে নেমে মাত্র ২ রান করে আউট হলেও, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ কিছু প্রতিশ্রুতিশীল ইনিংস খেলেছেন মিরাজ। কিন্তু এবার সেটি পারেননি। প্রমোশন পেয়ে তিন নম্বরে নামলেও, ৬ বলে ২ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।
দিনের খেলা শেষে মিরাজ নিজেই জানিয়েছেন তিন নম্বরে নামার কারণ। মূলত দলের ব্যাটারদের উইকেট বাঁচিয়ে রাখতেই শেষ বিকেলে নামানো হয়েছিল মিরাজকে। কিন্তু সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারেননি তিনি। যে কারণে দিনের শেষভাগে ঠিকই নামতে হয় নাজমুল হোসেন শান্তকে।
মিরাজ বলেছেন, ‘আসলে আমরা আমাদের মূল ব্যাটারদের উইকেট হারাতে চাচ্ছিলাম না। আমি যখন ব্যাটিংয়ে নামি, তখন দিনের খেলা ৪৫ মিনিটের মতো বাকি ছিল। এটি আমার জন্যও বড় সুযোগ ছিল। রান করতে পারলে ভালো হতো। এবার পারিনি তবে সামনে পারবো ইনশাআল্লাহ্।’
ম্যাচের দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। ক্যারিবীয়দের ১৬২ রানের লিডের জবাবে এখনও ১১২ রানে পিছিয়ে টাইগাররা। তবু হাল ছাড়তে নারাজ তারা। তৃতীয় দিন পুরোটা ব্যাটিংয়ের পরিকল্পনার কথা জানালেন মিরাজ।
তার ভাষ্য, ‘আমরা বল বাই বল খেলতে চাই। আমরা যদি ভালো খেলি টপঅর্ডার ব্যাটাররা একটা শতরানের অথবা (ইনিংসে) দুইটি শতরানের, দুইটি ৭০+ রানের জুটি হয়, তাহলে আমাদের জন্য ভালো সুযোগ আসবে। আমরা তৃতীয় দিন পুরোটা খেলার কথা ভাবছি। তা করতে পারলে ভালো সুযোগ আসবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট