লিড নিল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
প্রথম ইনিংসে শূন্য রানে বিদায় নিলেও দ্বিতীয় ইনিংসে করেন ১৭ রান। কাইল মেয়ার্সের বলে স্লিপে থাকা ক্যাম্পবেলের হাতে দেন ক্যাচ। শান্তর বিদায়ের পর মুমিনুল হক বিদায় নেন মাত্র ৪ রান করে। মেয়ার্সের বলে এলবিডব্লু হন সদ্য সাবেক অধিনায়ক হওয়া মুমিনুল।
প্রথম সেশনে লিটন দাসও বিদায় নেন ১৭ রানে। একপাশ আগলে রেখে ভালোই সামলাচ্ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে কেমার রোচের বলে শেষ পর্যন্ত ৪২ (১৫৩) রান করে ক্যাচ দেন উইকেট-রক্ষক জশুয়া দ্য সিলভার হাতে।
এক সেশনে চার উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের বিপদ সামলান সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। বাকি ব্যাটাররা যেখানে ব্যর্থ হয়েছেন, সাকিব আল হাসান সেখানে খেলে যাচ্ছেন অনায়াসে। প্রথম ইনিংসে অর্ধশত রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত রয়েছেন ৩৬ রানে। দুজনের ৫৬ রানের জুটিতে ক্যারিবীয়দের দেওয়া ১৬৫ রানের লিড টপকে গেছে বাংলাদেশ, সঙ্গে এড়ানো গেল ইনিংসে হারও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৫ রান, লিড নিয়েছে ৩ রানের। সাকিব ৩৬ ও সোহান অপরাজিত রয়েছেন ২১ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন