তৃতীয় দিন শেষে জয়ে জন্য ৭ উইকেট প্রয়োজন বাংলাদেশের, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। চারটি চারে ৪২ বলে ২৮ রানে ব্যাট করছেন ওপেনার ক্যাম্পবেল। দুই চারে ৩৬ বলে ব্ল্যাকউডের রান ১৭।
চতুর্থ ইনিংসে ৪০ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। অনেক চেষ্টা করেও শনিবার শেষ বেলায় তাদের বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশ।
জয়ের জন্য এখনও ৩৫ চাই ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের চাই ৭ উইকেট।
পুঁজি স্রেফ ৮৪ রান। তবুও দারুণ লড়াই করছে বাংলাদেশ। এর পুরোটাই খালেদের হাত ধরে। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে বিদায় করেন এই পেসার। লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন ক্যারিবিয়ান অধিনায়ক।
চার বল পরে কট বিহাইন্ড হয়ে যান রেমন রিফার। খালেদের অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে বাড়তি লাফানো বল তার গ্লাভসে ছোবল দিয়ে যায় কিপারের কাছে।
ওভারে জোড়া উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই এনক্রুমা বনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। চমৎকার এক ডেলিভারিতে বনারের স্টাম্প এলোমেলো করে দেন খালেদ।
৯ রানে ৩ উইকেট নেওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সফরকারীদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রতিরোধ গড়েন ক্যাম্পবেল ও ব্ল্যাকউড। কিছু আলগা বল পেয়ে মারেন বাউন্ডারিও। তাদের ব্যাট জয় স্বাগতিকদের দৃষ্টি সীমাতেই।
অ্যান্টিগা টেস্টে এক পর্যায়ে ইনিংস ব্যবধানে জয়েরই আশা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২ উইকেটে ৫০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে চার উইকেট তুলে নেয় স্বাগতিকরা।
লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ৪৭ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে সাকিব ও সোহান রেকর্ড গড়া ১২৩ রানের সপ্তম উইকেট জুটি দলকে এনে দেয় লিড। দ্বিতীয় নতুন বল এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে লক্ষ্যটা একশর নিচেই রাখেন কেমার রোচ। তবে সেই রানও অনেক কঠিন করে তুলেছিলেন খালেদ। তবে দিন শেষে জয়ের দুয়ারেই দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৩
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৪৫
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৮৪) ১৫ ওভারে ৪৯/৩ (ব্র্যাথওয়েট ১, ক্যাম্পবেল ২৮*, রিফার ২, বনার ০, ব্ল্যাকউড ১৭*; মুস্তাফিজ ৪-১-৭-০, খালেদ ৫-০-১৪-৩, মিরাজ ২-১-১০-০, ইবাদত ২-০-১৪-০, সাকিব ২-০-৩-০)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ