‘ব্রাজিলের বিশ্বকাপ জেতার এখনই সময়’
সেই স্মৃতির ২০ বছর পর আবার এশিয়াতে হতে যাওয়া কাতার বিশ্বকাপই ব্রাজিলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার যথাযথ সময় বলে মনে করেন দেশটির কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস। ২০০২ সালে ব্রাজিলের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন কার্লোস। এবার উত্তরসূরিদের কাছ থেকে একই সাফল্য চান তিনি।
সংবাদমাধ্যমে কার্লোস বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রাজিলের এখন দারুণ একটি দল রয়েছে। বিশ্বকাপ জেতার এখনই সময়। কারণ আমাদের শিরোপা জেতা সবশেষ ছবিটি সেই ২০০২ সালের। আমি খুবই আশাবাদী। যদিও বিশ্বকাপ জেতা সহজ নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের পর ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। কিন্তু শিরোপা ঘরে তুলতে পারেননি। কোপা আমেরিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে বারজিলের জন্য বিশ্বকাপের গুরুত্ব বেশি, এর স্বাদই ভিন্ন। আর এই মুহূর্তে ব্রাজিল দলটি খুব ভালো।’
এসময় নিজেদের ফেবারিট ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘ইউরোপের সংবাদমাধ্যমগুলো ব্রাজিলকে ফেবারিট হিসেবেই রাখে। এটি বড় বিষয়। সেদিন লুইস এনরিকেও এ কথা বলেছেন। আপনি অন্য যে কোচকেই জিজ্ঞেস করবেন, ফেবারিট হিসেবে ব্রাজিলকে সেরা চারের মধ্যেই রাখবে। ভালো প্রস্তুতি নিলে ব্রাজিল এবার জিতবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন