রোহিতের ২৬৪ রানের রেকর্ড ভাঙতে পারেন যে ব্যাটার
আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজে মারকাটারি ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শকে দলে জায়গা দেননি নির্বাচকরা। শ এমন একজন ব্যাটসম্যান যিনি ইনিংসের প্রথম ওভার থেকেই ব্যাট চালিয়ে খেলার ক্ষমতা রাখেন। একসময় টিম ইন্ডিয়ার ভবিষ্যত হিসেবে বিবেচিত হতেন শ। তবে একের পর এক সিরিজের জন্য নির্বাচকরা দলে জায়গা দেননি। চলতি রঞ্জি ট্রফিতেও শ তার মারকুটে খেলার দৃষ্টান্ত দেখিয়েছিলেন। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি।
পৃথ্বী শ’র বয়স বেশি নয়। ভারতীয় দলের তারকা রোহিতের মতো মারকুটে ব্যাটইং করেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনিংয়ের দায়িত্ব খুব ভালোভাবেই সামলান এই ব্যাটসম্যান। কিন্তু এখন রোহিত দুটি সিরিজে উপস্থিত না থাকলেও তাকে নির্বাচিত করা হয়নি। মেজাজে ব্যাট করা পৃথ্বী শ-কে ভয় পান তাবড় তাবড় বোলাররাও। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে তিনি কীভাবে তার ব্যাটিং দিয়ে তোলপাড় সৃষ্টি করতে পারেন তার উদাহরণ আমরা সবাই দেখেছি। এই তরুণ ওপেনার ব্যাটসম্যান মাঠে নামার সাথে সাথেই বড় বড় শট খেলে বোলারদের আক্রমণ করেন। এমন পরিস্থিতিতে আগামী সময়ে রোহিত শর্মার করা ২৬৪ রানের রেকর্ড ভেঙে দিতে পারেন এই তরুণ ব্যাটসম্যান।
আয়ারল্যান্ড সফরের জন্য দলের জায়গা না পাওয়ায় একটি পোস্ট করেন তিনি। সেই পোস্টের সঙ্গে ক্যাপশনে এই ওপেনার লেখেন, ”হাল ছাড়বেন না, দুর্দান্ত কাজ চালিয়ে যান।” আইপিএল ২০২২-এ দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলেন শ। তিনি দিল্লির হয়ে এই মরশুমে ১০ ম্যাচে ১৫৩ স্ট্রাইক রেটে মোট ২৮৩ রান করেন। পৃথ্বী শ আয়ারল্যান্ড সফরের জন্য দল নির্বাচনের একদিন পর রঞ্জি ট্রফি ২০২২ সেমিফাইনাল ম্যাচের তৃতীয় দিনে বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ৫৬ বলে অর্ধশতরান করেন। সব মিলিয়র ৭১ বলে ৬৪ রান করেন শ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live