বিসিবি বস পাপনের এক ফোনেই পাল্টে গেল সব কিছু
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে গিয়ে হাতে চোট পান শরিফুল। দ্বিতীয় টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও চিন্তায় পড়ে যান তিনি। যাইহোক, তিনি সুস্থ হয়ে ওঠেন এবং দ্বিতীয় টেস্টের জন্য ডাকা হয়েছে তাকে।
অ্যান্টিগা টেস্ট শেষ হওয়ার দিন আচমকাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ফোন এই বাঁহাতি পেসারের কাছে। উদ্দেশ্য, উইন্ডিজদের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের দলে সুযোগ দেওয়া হয়েছে শরিফুলকে। সেই ফোনের একদিন পরেই আজ (২০ জুন) সন্ধ্যায় দ্বীপরাষ্ট্রটির উদ্দেশে উড়াল দিচ্ছেন টাইগার এই পেসার।
ক্যারিবীয়ান দেশটির উদ্দেশে উড়াল দেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হোন শরিফুল। যেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ইনজুরি থেকে ফিরে উইন্ডিজ সিরিজের দলে খেলার জন্য কোনো মানসিক প্রস্তুতি ছিল কি না। তার উত্তরে শরিফুল জানিয়েছেন, আগের দিন সভাপতির ফোনের পর অন্যকিছু আর ভাবেননি তিনি।
গণমাধ্যমে বলেন, ‘গতকাল রাতে পাপন স্যার কল দিয়ে বলছিল, আমি যাব… এই।’ এই বাঁহাতি পেসার আরও যোগ করেন উইন্ডিজে টেস্ট খেলার ইচ্ছা ছিল তার। শরিফুলের ভাষ্যে, ‘অবশ্যই এক্সাইটিং (উইন্ডিজে যাওয়া)। আমার খুব ইচ্ছা ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার, এখন যাচ্ছি দেখা যাক যাওয়ার পর কি হয়।’
ইনজুরি থেকে পুরোপুরিভাবে ফিরেছেন এবং ফিরতে পেরে ভালো লাগছে জানিয়ে শরিফুল আরও যোগ করেন, ‘ভালো ফিল হচ্ছে, মনে হচ্ছে ভালো অবস্থানে আছি। ইনজুরির পরে কষ্ট লাগে রিহ্যাবে থাকতে। কারণ, সবাই চায় যে খেলার মধ্যে থাকতে, কোনো একটা ম্যাচ মিস করলে সবারই কষ্ট করলে, সেখান থেকে ফিরলে ভালো লাগে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live