অবিশ্বাস্য কারণে দলের সঙ্গে ইংল্যান্ডের বিমানে চড়তে পারলেন না অশ্বিন
অবশ্য দলের সঙ্গেই যাওয়ার কথা ছিল অশ্বিনের। সে মোতাবেক গোছানো হয়েছিল সবকিছু। কিন্তু বিমানবন্দরে রুটিন পরীক্ষার সময় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন।
এখন প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টাইনে রয়েছেন অশ্বিন। সবকিছু স্বাভাবিক হলে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন তিনি। আগামী ১ জুলাই থেকে এজবাস্টনে হতে যাওয়া টেস্টে অশ্বিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘দলের সঙ্গে যুক্তরাজ্যে যায়নি অশ্বিন। কারণ বিমানে ওঠার আগে সে করোনা পজিটিভ শনাক্ত হয়। আশা করছি টেস্টের আগেই সুস্থ হয়ে যাবে সে। তবে প্রস্তুতি ম্যাচটি হয়তো খেলতে পারবে না।’
অশ্বিনকে ছাড়া বাকি ভারতীয় দল এরই মধ্যে প্রস্তুতি ম্যাচের ভেন্যু লিস্টারশায়ারে পৌঁছে গেছে। সেখানে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ পরশ হামব্রের অধীনে অনুশীলন শুরু করে দিয়েছে তারা।
এদিকে ভিভিএস লক্ষ্মণের অধীনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ডাবলিনে সেই ম্যাচ দুইটি হবে ২৬ ও ২৮ জুন।
এরপর ইংল্যান্ডের বিপক্ষে হবে গত বছরের পাঁচ ম্যাচ সিরিজের বাকি থাকা ম্যাচটি। এর সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)