ব্রেকিং নিউজ: কোচকে ছেড়ে দিল বিসিবি
কিন্তু এবার যুব বিশ্বকাপে ব্যর্থতার পর বিদেশি কোচিং স্টাফদের কারও সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজকে অনেক আগেই বরখাস্ত করা হয়েছে। শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কিছুদিন আগে বাংলাদেশ সফরেও আসেন তিনি।
গতকাল জানা গেল, ট্রেনার রিচার্ড স্টনিয়ারের সঙ্গেও চুক্তি নবায়ন করেনি বিসিবি। এর মধ্যেই যুব দলের জন্য প্রধান কোচ এবং ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। জানা গেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল’কে যুব দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাটিং কোচ হিসেবে ওয়াসিম জাফরকে নিয়োগ দিয়েছে বিসিবি।
নাভিদ নেওয়াজের সঙ্গে চার বছর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন স্টনিয়ার। ইংলিশ এই ট্রেনার যুব ক্রিকেটারদের ফিটনেস নিয়ে মানসিক ভাবনার বিরাট বদল এনেছেন। আকবর, শরিফুল, জয়রা তার হাতেই গড়া। যুব বিশ্বকাপে দলের অংশও ছিলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)