খেলা শুরুর পাঁচ মিনিট পর বন্ধ হওয়া সেই ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, তারিখ চূড়ান্ত
সেই ম্যাচ নিয়ে মীমাংসা হয়নি এখনও। তবে ফিফার পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের এই স্থগিত ম্যাচটি। যেহেতু গত বছর ম্যাচটির স্বাগতিক ছিল ব্রাজিল, তাই ব্রাজিলই ঠিক করবে কোথায় হবে ম্যাচটি।
তবে এজন্য অবশ্য আর বেশি সময় হাতে নেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ)। বুধবারের মধ্যে ভেন্যু ঠিক করে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিসয়েশনকে জানাতে হবে সিবিএফের। আর্জেন্টিনা সম্মতি দিলেই কেবল চূড়ান্ত করা যাবে সেই ভেন্যু।
এখন পর্যন্ত তিনটি ভেন্যুর কথা ভেবেছে ব্রাজিল। প্রথমত ইউরোপের কোনো মাঠে। যাতে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে-পরে অন্য কোনো দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা। এটি সম্ভব না হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রে খেলার কথা ভাবছে ব্রাজিল।
আর এ দুইটির কোনোটিই না হলে নিজেদের দেশেই ম্যাচটি আয়োজন করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক্ষেত্রে অবশ্য অন্য কোনো দলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলা সম্ভব নাও হতে পারে। কেননা আর্জেন্টিনার সঙ্গে আরেকটি দলকে স্বাগত জানানো বেশ কঠিনই হবে ব্রাজিলের জন্য।
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার বৈঠকে বসেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। বুধবার তারা আর্জেন্টিনা ও ফিফাকে আনুষ্ঠানিকভাবে জানালেই বোঝা যাবে, শেষ পর্যন্ত কোন মাঠে সুপার ক্লাসিকো ম্যাচটি হতে পারে।
বিশ্বকাপ বাছাইয়ের বিচারে এ ম্যাচটি অবশ্য গুরুত্বহীন। কেননা এরই মধ্যে ৪৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের শীর্ষস্থান নিশ্চিত ব্রাজিলের। দুইয়ে থাকা আর্জেন্টিনাও ৩৯ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থানে পাকাপোক্ত। তাই মূলত দুই দলের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই খেলা হবে ম্যাচটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট