ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে বিক্রি করে আর্জেন্টিনার তরুণ তারকাকে দলে ভেড়ালো ম্যানসিটি
আগামী জুলাইয়ে তিনি ইতিহাদ সিটি ক্যাম্পে পৌঁছাবেন। আর্জেন্টিনা থেকে এই প্রতিভা আসার পর বিদায় নিতে হবে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসকে। শুধু জেসুস নয়, সিটি রাহিম স্টার্লিংকেও বিক্রি করে দেবে বলে শোনা যাচ্ছে।
বেশ কিছু ক্লাব আলভারেজকে ধারে পাওয়ার আগ্রহ দেখালেও ম্যানসিটি রাজি হয়নি। ক্লাব কতৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলভারেজ তাদের সঙ্গেই থাকবে।
দলবদলবিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘গত ফেব্রুয়ারি থেকে পাঁচটিরও বেশি ইউরোপীয় ক্লাব ম্যানসিটির কাছ থেকে জুলিয়ান আলভারেজকে ধারে নিয়ে চেয়েছে।
এর মধ্যে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগেরও দুটি ক্লাব। তবে ম্যানসিটি সবসময় জানাচ্ছে যে, সে (আলভারেজ) এখানেই থাকছে। এজন্য ক্লাবটি গ্যাব্রিয়েল জেসুস ও স্টার্লিংকে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। ’
এদিকে, গুঞ্জন রয়েছে সিটি ছাড়ার পর আর্সেনালে যেতে পারেন জেসুস। আর্সেনাল নাকি এরই মধ্যে অনেক দূর এগিয়েও গেছে। তবে এখনো অনিশ্চিত স্টার্লিংয়ের ভবিষ্যৎ গন্তব্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)