ব্রেকিং নিউজ: অসুস্থ ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস
সপ্তাহান্ত থেকে অসুস্থ অনুভব করায় লিডসে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি স্টোকস। মঙ্গলবার প্রথম দিনের অনুশীলনে থাকার কথা ছিল তার।
ইসিবির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, করোনাভাইরাসে আক্রান্ত নন স্টোকস। মঙ্গলবার সকালে করানো কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে এই অলরাউন্ডারের।
ইংল্যান্ড দল আশাবাদী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে দলে যোগ দেবেন তিনি এবং খেলবেন বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে। তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে স্টোকসের দল।
অধিনায়ককে নিয়ে কিছুটা অনিশ্চয়তা অবশ্য থেকেই যাচ্ছে। পরবর্তী কোভিড পরীক্ষায় তার পজিটিভ ফল আসার শঙ্কাও আছে। সেটি হলে সিরিজের শেষ ম্যাচের দল সাজানো নিয়ে ভাবনায় পড়ার কথা ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের।
সিরিজে স্টোকসের কোনো সহকারী নিয়োগ দেওয়া হয়নি। তাই নতুন কাউকে ম্যাচটির নেতৃত্বের জন্য ভাবতে হবে ইংলিশদের। সেই দৌড়ে হয়তো এগিয়ে থাকবেন গত এপ্রিলে অধিনায়কের দায়িত্ব ছাড়া জো রুট।
স্টোকসের অনুপস্থিতিতে দলের ভারসাম্যেও প্রভাব পড়বে স্বাভাবিকভাবেই। তার মানের আর কোনো পেস বোলিং অলরাউন্ডার এই মুহূর্তে নেই ইংল্যান্ড দলে। বিবেচনায় আসতে পারেন ক্রেইগ ওভারটন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন