শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরে সরাসরি যাদেরকে দায়ি করলেন অধিনায়ক ফিঞ্চ
এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে সিরিজে টিকে থাকার লড়াইও ছিল অস্ট্রেলিয়ার। এমন সমীকরণের ম্যাচে শেষ ওভারে অজিদের প্রয়োজন ছিল ১৯ রান। অধিনায়কের হাতে কোনো অপশন না থাকায় প্রথম ওভারে ১৩ রান দেয়ার পরও শেষ ওভারে বল হাতে তুলে নেন দাসুন শানাকা। প্রথম বলটা অবশ্য দুর্দান্তই করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। আউট সাইড অফ স্টাম্পের বল ব্যাটেই লাগাতে পারেননি ম্যাথু কুনেম্যান। তবে দ্বিতীয় বলে শানাকার ফুলটস বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করেন বাঁহাতি এই ব্যাটার।
পরের তিন বলে দুই চার ও এক ডাবলে নিয়েছেন আরও ১০ রান। তাতে শেষ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৫ রান। এমন সমীকরণে শানাকার স্লোয়ার ডেলিভারিতে ভড়কে যান কুনেম্যান। ডানহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে কভার দিয়ে তুলে মারতে গিয়ে চারিথ আসালঙ্কার হাতে ক্যাচ তুলে নেন ১২ বলে ১৫ রান করা এই ব্যাটার। তাতে ৪ রানের জয়ে ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নেয় শ্রীলঙ্কা।
ফিঞ্চ বলেন, 'এটা খুবই মামুলি লক্ষ্য ছিল। আমরা খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি মনে করি, বেশ কয়েকবার আমরা রান রেটের দিক থেকে ম্যাচটি নিয়ন্ত্রণে রেখেছিলাম, কখনোই নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আমরা ভুল সময়ে উইকেট হারিয়ে সেই সু্যোগ নষ্ট করেছি।'
সিরিজের প্রথম ম্যাচ জিতে ভালোভাবেই শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর টানা তিন ম্যাচ হেরেছে তারা। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচ সিরিজে হার নিশ্চিত হয়ে গেছে অজিদের। পুরো সিরিজ জুড়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে বিপাকে পড়েছে অজিরা। ফিঞ্চ মনে করেন, ভালো কিছু করতে এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, 'সিরিজটি আগের কয়েকটি ম্যাচের মতোই হয়েছে। যে সময় আমাদের একটি বড় জুটি প্রয়োজন ছিল তখনই আমরা উইকেট হারিয়েছি। আমরা জানি যে, ভালো স্পিনের বিপক্ষে এই কন্ডিশনে শুরু করা কতটা কঠিন। আমাদের দেয়া ছোট ছোট সুযোগগুলো তারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট