মিসরের জন্য কিছুই করেননি সালাহ
দেশের হয়ে এখন পর্যন্ত ৮৫ ম্যাচে ৪৭ গোল করেছেন সালাহ। মিশরের হয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। মিসরকে টানা তিনবার আফ্রিকা কাপ অব নেশনস জিতিয়ে সালাহ’র অভিষেকের ঠিক আগে কোচের পদ ছেড়েছিলেন শেহাতা।
সম্প্রতি মিসরীয় সংবাদমাধ্যম ইজিপ্ট ইন্ডিপেনডেন্টের সঙ্গে আলাপচারিতায় শেহাতা জাতীয় দলে সালাহর অবদান নিয়ে প্রশ্ন তোলেন, ‘দুঃখিত, তবে জাতীয় দলের হয়ে কিছুই করেনি। তার আরো অনেক ভালো করা উচিৎ ছিল। জাতীয় দলের হয়ে যখন খেলে তখন তার আরো উদ্যমী হওয়া উচিৎ’।
লিভারপুলের জার্সিতে বিশ্বের সেরাদের সেরার সঙ্গে খেলেন সালাহ। তবে জাতীয় দলে তেমনটা হয়ে ওঠে না। তার ক্লাব আর জাতীয় দলের সতীর্থদের মধ্যে পার্থক্য অনেক।
মিসরের ইতিহাসের সফলতম কোচ হাসান মনে করেন, সালাহকেই দায়িত্ব নিয়ে ঘোচাতে হবে এই ব্যবধান, ‘এখানকার কর্মকর্তাদের ওর বলা উচিত ছিল। সে হয়তো খেলোয়াড় নির্বাচন করে না। কিন্তু ওর বলা উচিত ছিল ইংল্যান্ডে যাদের সঙ্গে খেলে, এখানকার খেলোয়াড়েরা তেমন নয়। এর ফলে সালাহর জন্য মাঠে জায়গা বের করার উপায় বের করতে হবে কোচদের। আমাদের এমন খেলোয়াড় খুঁজে বের করতে হবে, যারা ওকে ভালোভাবে খেলতে সাহায্য করবে’।
২০১১ সালে অভিষেক হলেও এখনো মিসরের হয়ে কোনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি সালাহ। ২০১৭ এবং ২০২১ সালে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠলেও তীরে এসে তরী ডুবেছে সালাহ’র মিসরের। তবে ১৯৯০ সালের পর বিশ্বকাপ বাছাইয়ে সালাহর দারুণ নৈপুণ্যের জোরেই ২০১৮ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল উত্তর আফ্রিকার দেশটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট