চমক দিয়ে দ্বিতীয় টেস্টের শক্তিশালী দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় টেস্টে ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে ক্যারিবীয়রা। আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
সিরিজের প্রথম টেস্টে জেতায় দারুণ আনন্দিত ক্যারিবীয় প্রধান নির্বাচক ডেশমন্ড হেইন্স। যদিও দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'অ্যান্টিগায় দারুণ জয় পেয়েছি। দল সত্যিই ভালো খেলেছে এবং সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ম্যাচের আগে আমরা বেশ আত্মবিশ্বাসী। আমাদের খেলোয়াড়রা খুবই সুশৃঙ্খল এবং তারা নিজেদের শতভাগ দিচ্ছে।'
প্রথম ম্যাচে বোলারদের কৃতিত্ব দিয়ে হেইন্স বলেছেন, 'বড় কৃতিত্ব দিতে হবে আমাদের বোলারদের। তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে প্রথম টেস্টে। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। তারাও ভালো বল করেছে এবং তারাও বেশ সুশৃঙ্খল। আমি জানি শেষ ম্যাচে জিততে ছেলেরা সেরাটা দেবে।'
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, গুডাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, রেমন্ড রেইফার, জেইডেন সিলস ও ডেভন থমাস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live