ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল ইংল্যান্ড, দেখেনিন বাংলাদেশের অবস্থান
সিরিজের তৃতীয় ওয়ানডেতে বুধবার ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে। ২৪৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ১১৯ বল বাকি থাকতে।
তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতল ইংলিশরা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে (১২০) ছাড়িয়ে তারা উঠে গেল চূড়ায় (১২৫)।
ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরিতে ৮৬ বলে অপরাজিত ১০১ রান করে ম্যাচের সেরা রয়। এই ওপেনারের ইনিংসটি গড়া ১৫টি চারে। আরেক ওপেনার ফিল সল্ট ৩০ বলে করেন ৪৯ রান।
ওয়েন মর্গ্যানের চোটে এই ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া বাটলার ৮৬ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন অপরাজিত ৮৬ রানের ইনিংস। সঙ্গে প্রথম ম্যাচে ৭০ বলে অপরাজিত ১৬২ রানের খুনে ইনিংসে সিরিজের সেরা তিনিই। দ্বিতীয় ম্যাচে তাকে নামতে হয়নি ব্যাটিংয়ে।
স্বাগতিকদের দুই বল বাকি থাকতে অলআউট করে দেওয়ার মূল কারিগর ডেভিড উইলি। এই পেসার ৩৬ রানে নেন ৪ উইকেট।
নেদারল্যান্ডসের তিন ব্যাটসম্যান করেন ফিফটি। তবে ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি কেউই।
এই ম্যাচ দিয়ে পাকাপাকিভাবে ডাচদের নেতৃত্ব পাওয়া স্কট এডওয়ার্ডস সিরিজে টানা তৃতীয় ফিফটিতে করেন ৭২ বলে ৬৪ রান। ম্যাক্স ও'ডাওড ৫০ ও বাস ডে লেডের ব্যাট থেকে আসে ৫৬ রান।
(বিস্তারিত আসছে)

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)