এক নতুন মুখ নিয়ে চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান
গত বছর পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল কাপ খেলতে গিয়ে বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছিলেন ইয়াসির। যে কারণে আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফিরছেন তিনি।
নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার সালমান আলি আঘাকে। এরই মধ্যে ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছেন ২৮ বছর বয়সী এ মিডলঅর্ডার ব্যাটার। এছাড়া চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়া মোহাম্মদ নওয়াজও ফিরেছেন দলে।
আগামী ২৫ জুন থেকে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের সাতদিনের প্রস্তুতি ক্যাম্প। এরপর ৬ জুলাই তারা চলে যাবে শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ জুলাই মাঠে গড়াবে প্রথম টেস্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)