চার বছর আবারও টি-২০ দলে মিরাজ
অবশেষে ইয়াসির আলী রাব্বি ইনজুরির কারণে চার বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মিরাজ ছাড়াও ওয়ানডে দলে যুক্ত করা হচ্ছে টেস্ট দলে থাকা পেসার এবাদত হোসেনকে। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাচ্ছেন এই পেসার।
২০১৭ সালের টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। জাতীয় দলের জার্সিতে মাত্র ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাট হাতে তিনি করেছেন মাত্র ৯৫ রান আর বল হাতে নিয়েছেন মাত্র চারটি উইকেট।
এছাড়াও বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার এবাদত হোসেন। এর আগে চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন এবাদত হোসেন। যদিও খেলানো হয়নি তাকে। ইনজুরির কারণে উইন্ডিজ সফর শুরুর আগেই শেষ হয়ে গেছে পেস অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live