আর্জেন্টিনাকে ৪০ পয়েন্ট দিল না ফিফা
বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসিরও শিরোপার আক্ষেপ ঘুচেছে তাতে। আন্তর্জাতিক অঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই মেসিরও এখন আছে দুটি আন্তর্জাতিক ট্রফি। এমন সাফল্যের জন্য কত বছর ধরেই না অপেক্ষা করছিল আলবিসেলেস্তেরা!
তাই ফাইনালিসিমা জয় বাড়তি গুরুত্ব পাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের কাছে। যদিও ফিফা এই ম্যাচটিকে দেখছে অন্যভাবে। সম্প্রতি প্রকাশিত ফিফার র্যাংকিংয়ে যেমনটা দেখা যাচ্ছে, তাতে ‘ফাইনালিসিমা’কে আর দশটা সাধারণ প্রীতি ম্যাচের মতোই মূল্যায়ন করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
চলতি বছরের জুনে দারুণ পারফরম্যান্সের সুবাদে ফিফা র্যাংকিংয়ে সেরা তিনে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মার্চের ফিফা উইন্ডো শেষে প্রকাশিত র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল ৪র্থ।
চলতি মাসে ইতালিকে ফাইনালিসিমায় ৩-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। এরপর মেসির পাঁচ গোলের সুবাদে এস্তোনিয়াকে হারায় ৫-০ ব্যবধানে। তাতেই এক ধাপ এগিয়েছে দলটি।
কিন্তু র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, এই দুই ম্যাচে জয়ে ১০ করে মোট ২০ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। তার মানে এল সাদরে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জয়কে যেমন মূল্যায়ন করেছে ফিফা, তার ঠিক সমানই তারা ধরেছে ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়কেও।
অথচ ফুটবল বিশ্লেষকদের অনেকেরই ধারণা ছিল, ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ে ৪০ পয়েন্ট পাবে আর্জেন্টিনা। কেননা এর আগে বিলুপ্ত কনফেডারেশন্স কাপের মতো আসরে জিতলে ৪০ পয়েন্ট করে পেতো দলগুলো। সেই টুর্নামেন্টকে বাড়তি গুরুত্ব দিয়ে গণনা করতো ফিফা, যেটি কিনা ফাইনালিসিমার বেলায় করেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন