টেস্ট ক্রিকেটে ১০০+ স্ট্রাইক রেটে জোড়া সেঞ্চুরি করে তামিম ও ম্যাককালামের রেকর্ডে ভাগ বসালেন বেয়ারস্টো
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি তুলে নেন জনি বেয়ারস্টো। যার সুবাদে ওই টেস্টের নাটকীয় ভাবে জয় লাভ করে ইংল্যান্ড। এবার দ্বিতীয় টেস্টেও মাত্র ৯৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আর এতেই ক্রিকেট বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে টানা দুই ম্যাচে ১০০+ স্ট্রাইক রেটে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন তিনি।
জনি বেয়ারস্টো আগে টানা দুই ম্যাচে ১০০+ স্ট্রাইক রেটে সেঞ্চুরি পেয়েছেন আর মাত্র ৩ জন ব্যাটসম্যান। তাদের মধ্যে একজন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সর্বপ্রথম এই রেকর্ড গড়েন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রীদি। ২০০৬ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ১০০+ স্ট্রাইক রেটে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি।
এরপর ২০১০ সালের সেই রেকর্ডে ভাগ বসান তামিম ইকবাল। তবে তামিমের রেকর্ড ছিল রাজকীয়। কারণ ওই টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথমে লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ওই সেঞ্চুরি করতে তামিম ইকবাল খেলেছিলেন ৯৫ বল।
এর পরের ম্যাচে ম্যানচেস্টারে ও তুলে নেন সেঞ্চুরি। ১০০ বলে ওই টেস্টে সেঞ্চুরি করেন তামিম। তামিম ছাড়াও এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম। ২০১৪ সালে প্রথমে পাকিস্তান এবং পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন তিনি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় যোগ হয়েছেন বেয়ারস্টো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ