অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড গড়লেন পান্ডিয়া
মালাহাইডের দা ভিলেজে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি হয়েছিল ১২ ওভারের। যেখানে প্রথমে ব্যাটিং করে আইরিশরা করেন ১০৮ রান। জবাবে ভারতের ব্যাটরদের ঝড়ে উড়ে যায় আয়ারল্যান্ড। ৭ উইকেটের সহজ জয় পায় সফরকারীরা।
ওভারপ্রতি প্রায় নয় রানের চাহিদায় খেলতে নামা ভারতের লক্ষ্যপূরণ সহজ করেন অধিনায়ক হার্দিক। দীপক হুদার সঙ্গে ৫.১ ওভারে ৬৪ রান যোগ করার পথে হার্দিক খেলেন ১২ বলে ২৪ রানের ইনিংস। তবে ব্যাট হাতে নয়, হার্দিক মূলত ইতিহাস গড়েছেন বল হাতে, ম্যাচের প্রথম ইনিংসে।
কার্টেইল ওভার ম্যাচটিতে দুই ওভার বোলিং করে ২৬ রান খরচায় একটি উইকেট নিয়েছেন হার্দিক। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কদের মধ্যে উইকেট নেয়ার প্রথম নজির। এর আগে ভারতের ১৬৪ ম্যাচে আর কোনো অধিনায়ক উইকেটের দেখা পাননি। কারণ এর আগে যারাই ভারতের অধিনায়ক হয়েছেন তারা কেউই বোলিং করেননি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নবম অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার আগে দলকে নেতৃত্ব দিয়েছেন ভিরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান ও রিশভ পন্ত। তাদের কেউই উইকেট নিতে পারেননি। যা করে দেখালেন হার্দিক পান্ডিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন