অবশেষে জাতীয় দলে ফিরলে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার
তাতে প্রায় ৬ বছর পর সাউথ আফ্রিকার জার্সিতে ফিরলেন বাঁহাতি এই ব্যাটার। সর্বশেষ ২০১৬ সালে সাউথ আফ্রিকার হয়ে খেলেছিলেন রুশো। এরপর ২০১৭ সালে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছিলেন তিনি।
তারপর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি রুশোর। অথচ জাতীয় দলের হয়ে খেলা নিজের শেষ সিরিজেও ৭৭.৭৫ গড়ে ৩১১ রান করেন তিনি। রুশো অবশ্য শুধু কাউন্টি ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি। বিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টসহ দেশ-বিদেশে বিভিন্ন লিগে খেলেছেন তিনি।
সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে ৯২.৬৬ গড় ও ১৯১.৭২ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেছেন তিনি। এদিকে ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সব সংস্করণের সিরিজ থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। ইনজুরি কাটিয়ে ফিরতে প্রায় ৮ সপ্তাহ সময় দাও।
বাভুমা না থাকায় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন ডেভিড মিলার আর ওয়ানডে দলের দায়িত্বে রয়েছেন কেশভ মহারাজ। প্রথমবারের মতো সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সি তরুণ পেসার জেরাল্ড কোয়েটজে। এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওয়ানডে সিরিজের দলে নেই কাগিসো রাবাদা।
টেস্ট স্কোয়াড: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, খায়া জোন্ডো, কাইল ভেরেইন (উইকেটকিপার), ডোয়াইন অলিভিয়ার, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, লুথো সিপামলা, কেশভ মহারাজ, গ্লেনটন স্টুরম্যান, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)