মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজে দেখতে চান বিসিবি সভাপতি
আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। পাপনের ভাবনা নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা মুমিনুল ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাক।
বুধবার (২৯ জুন) বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পাপন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি নিশ্চিত মুমিনুল ফিরে আসবে। এতগুলো টেস্ট সেঞ্চুরি করল। এত ভালো একজন ক্রিকেটার। আমরা তাকে শুধু টেস্ট ক্রিকেটারই বলে দিলাম এবং সে টেস্টে অধিনায়কও হলো। হঠাৎ করে প্রায় এক বছর বা ১০ ম্যাচে রান পাচ্ছে না। আমার ধারণা সে যদি একটু ঘরোয়া ক্রিকেটে খেলে তাহলে ফিরে আসবে। একটু সময়ের ব্যাপার।’
‘এ’ দলের হয়ে খেলাটা মুমিনুলের জন্য সুযোগ হতে পারে বলেছেন বিসিবি সভাপতি, ‘অবশ্যই মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে 'এ' দলের সফর) পাঠানোর চিন্তা তো থাকবেই। এগুলো তো আমার বলা কঠিন। আমি তো নির্বাচক, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলিনি। কারো সঙ্গে কথা বলিনি। স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা তো ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’
২০১৩ সালে অভিষেকের পর থেকে স্বপ্নের পারফর্ম করে যাচ্ছিলেন মুমিনুল। প্রথম ১৪ টেস্টের ১৩টিতেই অন্তত ফিফটি রানের ইনিংস খেলেছিলেন। ৪৩ টেস্টেই করে ফেলেছিলেন ১১ সেঞ্চুরি। যা বাংলাদেশি কোনও ব্যাটার হিসেবে সর্বোচ্চ। কিন্তু গত বছর দেড়েক যাবত ব্যাট হাসছে না মুমিনুলের। সর্বশেষ ১২ ইনিংসের ১০টিতেই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। গত শ্রীলংকা সিরিজে বারবার একই ভুলে আউট হয়েছেন। যার পূনরাবৃত্তি দেখা গেছে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্টের প্রথমটিতে ০ ও ৪ রান করেছিলেন মুমিনুল। পরে দ্বিতীয় টেস্টে আর রাখাই হয়নি মুমিনুলকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)