গোপন তথ্য ফাঁস: ব্যালন ডি অর জেতার আশায় লবিং করেছিলেন সার্জিও রামোস
এল কনফিডেনশিয়ালের প্রতিবেদনে উঠে এসেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের সঙ্গে সার্জি রামোসের ব্যক্তিগত কথোপকথন। যেখানে ব্যালন জিতিয়ে দিতে রুবিয়ালেসকে অনুরোধ করছিলেন রামোস।
ব্যক্তিগতভাবে ২০১৮ সালটি দারুণ কেটেছিল রামোসের। তাই তিনি আশা করেছিলেন, ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অর হয়তো পেতেও পারেন। তাই সেই সম্ভাবনা আরও জোরালো করতেই মূলত রুবিয়ালেসের দ্বারস্থ হয়েছিলেন রিয়াল অধিনায়ক।
ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যাচ্ছে রুবিয়ালেসের উদ্দেশ্যে রামোস লিখেছেন, ‘শুভ সন্ধ্যা রুবিয়ালেস। আশা করছি পরিবার-পরিজন নিয়ে ভালো আছো। তুমি জানো, আমি কখনও তোমার কাছে কিছুই চাইনি। তবে আজ আমি সেটি করতে চাচ্ছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, এ বছরটি আমার জন্য স্পেশাল ছিল এবং আমার পারফরম্যান্সও ভালো ছিল। আমি চাই, তোমার পক্ষে যতটা সম্ভব এবং উয়েফায় তোমার যত পরিচিত আছে তাদের মাধ্যমে আমাকে ব্যালন ডি অর জিততে সাহায্য করো।’
রামোস শেষ করেন এভাবে, ‘(তুমি এটি করলে) আমি জীবনের বাকি সময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। এটি শুধুমাত্র আমার জন্য নয়, স্প্যানিশ ফুটবলের জন্যও বড় পাওয়া হবে। আমি মনে করি, স্প্যানিশ ফুটবলও এটি ডিজার্ভ করে। তোমার জন্য অনেক ভালোবাসা।’
রিয়াল অধিনায়কের এ বার্তার জবাবে রুবিয়ালেস লিখেছেন, ‘হেলো সার্জিও! প্রথমত তোমাকে অভিনন্দন। সত্যিই দারুণ একটি বছর কাটিয়ে তুমি। আশা করি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও ভালো খেলবে। তবে ব্যালন ডি অরের ব্যাপারে কিছুই আমার হাতে নেই। তবে আমি যদি তোমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারি, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো।’
এমন প্রতিউত্তরের বিপরীতে রামোস ফের লিখেন, ‘আমি জানি এগুলো তোমার হাতে নেই। তবে ব্যক্তিগত সম্পর্কেরও বড় প্রভাব থাকে। ইনফান্তিনো (ফিফা সভাপতি) দ্য বেস্ট পুরস্কার দেয়। এটিও খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি। তুমি যেদিন চাও আমরা দেখা করবো এবং মধ্যাহ্নভোজ সারবো।’
উল্লেখ্য, এর আগে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ এবং বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের বিতর্কিত সব বার্তা ও অডিও ফাঁস করে হইচই ফেলে দিয়েছিল এল কনফিডেনসিয়াল। এবার তারা বলছে, শুক্রবার রামোস ও রুবিয়ালেসের ফোন কলও ফাঁস করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট