৩৫ বছরের প্রথা ভেঙে অধিনায়ক নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিসিআই
গেল সপ্তাহে লেস্টারশায়ারের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেখানেই করোনায় আক্রান্ত হওয়ার খবর পান রোহিত। ম্যাচ চলাকালেই তাকে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টাইনে। সেই থেকে এখনো করোনা থেকে সেরে ওঠেননি ভারতীয় অধিনায়ক।
গত ২৫ জুন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আছেন আইসোলেশনে, এরপর থেকে সব আরটিপিসিআর পরীক্ষায় পজিটিভ এসেছে তার ফলাফল। যে কারণে লেস্টার থেকে বার্মিংহামেও আসা হয়নি রোহিতের। আলাদাভাবে ওয়ারউইকশায়ার শহরে গিয়েছেন তিনি, সেখানেও তিনি গতকাল বুধবার করোনাক্রান্তই রয়ে গিয়েছেন, যার ফলে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে তার বদলে খেলবেন কে, তা নিয়ে ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট।
ক্রিকবাজ জানাচ্ছে,যদি কালও রোহিত করোনায় আক্রান্ত থাকেন, তাহলে বুমরাহ অধিনায়ক হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন। সেটা হলে কপিল দেবের পর প্রথম কোনো পেসার নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। রবিচন্দ্রন অশ্বিন আর ঋষভ পান্তের কথাও উঠে এসেছিল, তবে সে দুই বিকল্প নিয়ে খুব বেশি আলোচনা হয়নি বৈঠকে। অশ্বিনও রোহিতের মতো এই টেস্টে আছেন অনিশ্চয়তায়। আর পান্তের অধিনায়কত্বের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়, সে কারণে বুমরাহই এক্ষেত্রে এগিয়ে আছেন বেশ।
এদিকে কুঁচকির চোটের কারণে ভারতের ওপেনার ও সহ-অধিনায়ক লোকেশ রাহুলও ছিটকে গেছেন দল থেকে, এরপর নির্বাচকরা জানাননি দলের সহ-অধিনায়ক কে হবেন। অধিনায়কত্বের হিসেবের বাইরেও ভারতের কাজ বাকি আরও এক জায়গায়, রোহিত না খেললে ওপেনার খুঁজে বের করার কাজ। ক্রিকবাজ জানাচ্ছে, এক্ষেত্রে মায়াঙ্ক আগারওয়াল আর কেএস ভারত হতে পারেন মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গী।
গেল বছর অসমাপ্ত রেখে আসা সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে আগামীকাল ১ জুলাই। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।
উল্লেখ্য, এরই মধ্যদিয়ে গত সাড়ে তিন দশকে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটে কোনো পেসার অধিনায়কত্ব করতে যাচ্ছেন, এর আগে সবশেষ পেসার হিসেবে ভারতকে টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব।
১৯৮৭ সালের পর থেকে তিনি আর টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেননি। তারপর যশপ্রীত বুমরা হতে চলেছেন প্রথম ভারতীয় পেসার যিনি ভারতীয় দল কে সাদা জার্সিতে নেতৃত্ব দান করবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)