বাংলাদেশ জাতীয় দলের সম্মানে সেইন্ট লুসিয়ায় নৈশভোজের আয়োজন
টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য এই মুহূর্তে পুরো দল ডমিনিকায় অবস্থান করছে। যেখানে তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সৌজন্যে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, যিনি বাংলাদেশ জাতীয় দলের সম্মানে সেইন্ট লুসিয়ায় নৈশভোজের আয়োজন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির আয়োজিত সেই নৈশভোজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের সকল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতে বাংলাদেশ জাতীয় দলের জার্সি উপহার হিসেবে প্রদান করেন।
উল্লেখ্য, বিসিবির সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ (বারবাডোজ, সেন্ট লুসিয়া, ডমিনিকা) সফর করছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় এমপি।
উইন্ডিজ সফরে অবশ্য বাংলাদেশ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। সাদা পোশাকের ম্যাচ হারলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে জয়ের আশা করছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)