মরগানের ভবিষ্যত অধিনায়কের তালিকায় নেই টেস্ট অধিনায়ক বেন স্টোকস
মরগানের বিদায়ে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব নিতে পারেন জস বাটলার কিংবা মঈন আলী। নিজের উত্তরসূরির নাম জানাতে গিয়ে বাটলার, মঈনের সঙ্গে জেসন রয়, জনি বেয়ারস্টোরদেরও নাম জানিয়েছেন মরগান। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের তালিকায় নেই বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকস।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় মরগান বলেন, ‘ভাগ্য ভালো যে সিদ্ধান্তটা আমাকে নিতে হচ্ছে না। অধিনায়ক হওয়ার মতো অনেকেই আছে: জস বাটলার তাদের মধ্যে একজন, আরেকজন মঈন আলী। দলে আরও কয়েকজন অসাধারণ নেতা আছে। জনি বেয়ারস্টো, জেসন রয়, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, এই ছেলেরা দায়িত্বটি অবশ্যই পালন করতে সক্ষম।’
২০১৫ সাল থেকে মরগানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন বাটলার। এই সময়ে মরগানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে ১৩বার নেতৃত্বও দিয়েছেন তিনি। সর্বশেষ নেদারল্যান্ডস সফরের শেষ ওয়ানডেতেও ইংলিশদের দায়িত্ব সামলেছেন বাটলার।
সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা বাটলারের প্রশংসা করেছেন মরগান। সেই সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, বাটলার শুধু একজন বিশ্বসেরা ব্যাটারই নয়, বর্তমান দলের জন্য ভালো একজন অধিনায়কও। বাটলার নিজের সম্মানটা আদায় করে নিয়েছেন বলে জানান মরগান।
তিনি বলেন, ‘জস বাটলার অসাধারণ সহকারী অধিনায়ক এবং সে যখন এগিয়ে এসেছিল, ঠিকঠাকভাবেই দায়িত্ব নিয়েছে। সে শুধু ব্যাটিং দিয়ে বিশ্বসেরা হয়েছে, ব্যাপারটা তা নয়। সে এই দলের একজন নেতাও। সে সম্মান আদায় করে নিয়েছে।’
অধিনায়ক হিসেবে বেছে নিতে বোর্ড কিংবা দায়িত্বে থাকা কর্মকর্তারা দলের সেরা ক্রিকেটারকে বেছে নিয়ে থাকেন। যারা নিয়মিত পারফর্ম করেন তারাই মূলত পছন্দের শীর্ষে থাকেন। তবে অনেক ক্রিকেটার রয়েছেন যারা কিনা অধিনায়কের দায়িত্ব নেয়ার পর ছন্দ হারিয়ে ফেলেন। তবে বাটলারের ক্ষেত্রে এমনটা হবে না বলে মনে করেন মরগান। তিনি বলেন, ‘না, এরকম কিছু হবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল