বিশ্ব রেকর্ড: মাত্র ৪ বল শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট ম্যাচ জিতলো অস্ট্রেলিয়া
নাথান লিয়ন আর ট্রাভিস হেডের ঘূর্ণিতে ১১৩ রানেই গুটিয়ে গেছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫ রানের। ডেভিড ওয়ার্নার রমেশ মেন্ডিসের প্রথম দুটি বল দেখে খেলেন। তৃতীয় বলেই হাঁকান বাউন্ডারি। লাগতো এক রান। কিন্তু ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার লোভ সামলাতে পারেননি অসি ওপেনার।
এতে করে মাত্র ৪ বলেই ১০ উইকেটের জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্যাট কামিন্সের দল।
প্রথম ইনিংসে ২১২ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ৩২১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ৮ উইকেটে ৩১৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া আর মাত্র ১১ বল টিকতে পেরেছে।
বড় ব্যবধানে পিছিয়ে থেকে শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। করুনারত্নেকে (২৩) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন নাথান লিয়ন। নিশাঙ্কা (১৪) হন সোয়েপসনের শিকার।
৮ রান করা কুশল মেন্ডিসকে তুলে নেন লিয়ন। ম্যাথিউজ করোনা পজিটিভ হওয়ায় বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন ওসাদা ফার্নান্ডো। তিনিও সুবিধা করতে পারেননি। ১২ রান করে সোয়েপসনকে উইকেট দেন। ৬৩ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।
তখনও বোঝা যায়নি, এভাবে ধস নামবে স্বাগতিকদের। কে জানতো, ট্রাভিস হেডই এমন চমক দেখাবেন! দিনেশ চান্দিমালকে (১৩) বোল্ড করে শুরু। পরের তিনটি উইকেটে একবারও ফিল্ডারের সাহায্য লাগেনি পার্টটাইমার এই অফস্পিনারের। আগের ২৬ টেস্টে একটি উইকেটও না পাওয়া হেড এবার ১০ রানেই তুলে নেন ৪টি উইকেট। ৩১ রানে ৪ উইকেট নেন লিয়ন।
ফলে ১৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাচটাও শেষ হয়ে যায় তৃতীয় দিনের লাঞ্চের আগেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)