বুমরাহকে অধিনায়কত্ব দেয়াতে যা বললেন ওয়াসিম জাফর
জাফর বলেছেন, 'প্রথম শ্রেনির ক্রিকেটে পূজারাকে আমি নেতৃত্ব দেইতে দেখেছি। সে যথেষ্ঠ ভালো একজন অধিনায়ক। সে ৯০টিরও (৯৫) বেশি টেস্ট খেলেছে। তাই আমার মনে হয় তাকে সুযোগ দেয়া দরকার ছিল। বুমরাহ আগে সহ-অধিনায়কত্ব করেছে। তাই তার অধিনায়কত্ব করা চমকপ্রদ কিছু নয়। কিন্তু আপনাকে ম্যাচের গুরুত্ব বুঝতে হবে, সিরিজের এই পর্যায়ে আমি চেতেশ্বর পূজারার দিকেই তাকাতাম।'
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের আগে করোনায় আক্রান্ত হয়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরির কারণে নেই নিয়মিত সহ-অধিনায়ক লোকেশ রাহুল। এমন অবস্থায় বুমরাহকেই সিরিজের শেষ টেস্টের জন্য অধিনায়ক হিসেবে বেঁছে নিয়েছে ভারত।
সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে ভারত। বুমরাহও এই সিরিজে অধিনায়কত্ব দিয়ে চমক দেখাতে পারেন বলে মনে করেন জাফর। তার বিশ্বাস এই পেসার নিজের ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ দেবেন।
এ প্রসঙ্গে জাফর বলেন, 'বুমরাহ এখনও অধিনায়কত্ব করেনি। অভিজ্ঞতা ছাড়া এমন টেস্টে নেতৃত্ব দেয়া কেমন হবে এটা আপনি বলতে পারেন না। বুমরাহকে দেখে বুদ্ধিমান মনে হয় এবং তার দুর্দান্ত গেম সেন্স সবাইকে অবাক করে দিতে পারে। যেমনটা হার্দিক পান্ডিয়া করে দেখিয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)