অদ্ভুতভাবে বোল্ড কোহলি, দেখেনিন সর্বশেষ স্কোর
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ম্যাচ শুরুর আগেই বলে দিয়েছিলেন, কোহলি যদি ত্রিশ পেরোতে পারে তাহলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরি তুলে নেবেন। কিন্তু সেই ত্রিশও ছোঁয়া হয়নি কোহলির, পাওয়া হয়নি সেঞ্চুরি, বেড়েছে অপেক্ষা।
এজবাস্টনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারের মধ্যে ৪৬ রানে ২ উইকেট হারায় ভারত। চার নম্বরে নামেন কোহলি। দেখেশুনে তিনি সাবধানী শুরুই করেছিলেন। সঙ্গে জোড়া চারের মারে তাকে বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল। কিন্তু ক্ষণিকের সিদ্ধান্তহীনতাই যেনো কোহলির কাল হলো।
ডানহাতি পেসার ম্যাথু পটসের করা ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলটি ছিল অফস্ট্যাম্পের বাইরে ইনসুইঙ্গিং ডেলিভারি। অফস্ট্যাম্পের বেশ বাইরে হওয়ায় শুরুতে ড্রাইভ করতে চেয়েও পরে ব্যাট উঠিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন কোহলি। কিন্তু দেরি করে ফেলেন এই সিদ্ধান্ত নিতে।
কোহলি ব্যাট পুরোপুরি ওঠানোর আগেই বলটি তার ব্যাটের কানায় লেগে চলে যায় স্ট্যাম্পে। ফলে থেমে যায় যার ১৯ বলে ১১ রানের ইনিংস। আর এতে আরও দীর্ঘায়িত হলো কোহলির সেঞ্চুরিবিহীন সময়। ফের কবে সেঞ্চুরি করবেন তিনি, সেটিই এখন বড় প্রশ্ন।
সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ১৩৬ রান করেছিলেন কোহলি। এরপর থেকে আজ পর্যন্ত তিন ফরম্যাট মিলে ৬৪ ম্যাচের ৭৪ ইনিংস খেলেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি কোহলির। এ সময়ের মধ্যে ২৪টি ফিফটি করেছেন তিনি।
উল্লেখ্য, এজবাস্টন টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান। মাত্র ৯৮ রানে ৫ উইকেট পতনের পর অবিচ্ছিন্ন জুটিতে ৭৬ রান যোগ করেছেন রিশাভ পান্ত ও রবিন্দ্র জাদেজা। ওয়ানডে স্টাইলে খেলে ৫২ বলে ৫৩ রানে অপরাজিত পান্ত, জাদেজা করেছেন ৩২ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল