বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: ওপেনিংয়ে জুটিতে চমক
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অধারাবাহিক বাংলাদেশ। যার পেছনে বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। আরেকটু পরিষ্কার করে বললে, টি-টোয়েন্টিতে নড়বড়ে ওপেনিং বেশি ভোগাচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে তামিম ইকবাল এই ফরম্যাট থেকে বিরতি নেয়ার পর কেউ সেভাবে থিতু হতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাই নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে টিম টাইগার্স।
ডমিনিকার উইন্ডসর পার্কে শনিবার (২ জুলাই) টি-টোয়েন্টি লড়াই শুরুর আগে ওপেনিংয়ে কারা খেলতে পারেন তেমন ইঙ্গিত দিয়ে রাখলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। মুনিম শাহরিয়ারের সঙ্গে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন বিজয়। এ ছাড়া মুনিম শাহরিয়ারও খেলেছেন হাতে গোনা মাত্র কয়েকটি ম্যাচ। তবুও তাদের ওপরই আস্থা রাখতে চান অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদসম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, “মুনিম এখনো দলে নতুন। বিজয় অনেকদিন পর মাত্র এলো। ওদেরকে ভালো সময় দিতে হবে। ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব।”
আরও বলেন, “সঠিকভাবে যেন ওরা সুযোগ পায়। এটা নিশ্চিত করা জরুরি। আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করব, ঠিকভাবে সুযোগ পেয়ে যেন নিজেদের গেমটা খেলতে পারে। আশা করি ওরা সুযোগ পাবে ও ভালো করবে।”
আরেক ওপেনার নাঈম শেখ স্কোয়াডে না থাকায় বিজয়ের প্রত্যাবর্তন অনেকটাই নিশ্চিত বলা চলে। এ ছাড়া তিনে খেলতে পারেন লিটস দাস।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই। অক্টোবরেই অস্ট্রেলিয়াতে বসছে বিশ্ব আসর। ঘরের মাঠে ভালো করতে পারলেও বিদেশের মাটিতে খেলতে গেলেই যেন ভরাডুবি নিশ্চিত।
দলের এমন পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেন, আমি এই জিনিসটা দুইভাবে দেখি। হোম কন্ডিশনে আমরা অনেক বেশি ধারাবাহিক। অ্যাওয়ে ম্যাচে উন্নতির ঘাটতি এখনো আছে। এখানে আরও ভালো হতে হবে, এটা আমি স্বীকার করি। বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা এখনো তরুণ, অনভিজ্ঞ। ওদেরকে সময় দিতে হবে। বিশ্বকাপের আগে আমরা আরো ১০-১২টি ম্যাচ খেলব। ওরা যেন যথেষ্ট সুযোগ পায়। ওরা সুযোগ কাজে লাগাতে পারলে ওদের জন্যও ভালো, দলের জন্যও ভালো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ