নতুন কৌশল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
ডমিনিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে আজ শনিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। বৃষ্টির কারণে বাংলাদেশ দলের অনুশীলনের মতো খেলা না হওয়ার সম্ভবনাও রয়েছে। তবে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ালে সতীর্থদের আগ্রাসী ক্রিকেটের বার্তা দিলেন মাহমুদউল্লাহ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনি খুব কম সময় পাবেন। তাই যে কন্ডিশন থাকবে, সেটা নিয়ে মনোযোগী হতে হবে। গেম সেন্স প্রয়োগ করতে হবে। আমাদের মূলমন্ত্র হবে ইতিবাচক ও আগ্রাসী থাকা। যে চ্যালেঞ্জই আসুক, নিতে হবে।'
সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা পর্যন্ত যন্ত্রণার সমুদ্রভমণের ভয়ঙ্কর অভিজ্ঞতা ও অনুশীলন ঘাটতির প্রসঙ্গও উঠে এলো মাহমুদউল্লাহর কথায়। বলেছেন, ‘আজ (শুক্রবার) বৃষ্টি পড়ছে। গতকাল ভ্রমণ করে আসলাম যেটা বেশ ঝক্কি-ঝামেলার ছিল। সেন্ট লুসিয়ায় প্র্যাকটিস সেশনে ফুটবল খেলেছি আর ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি। কাল (শনিবার) এসে কন্ডিশন দেখে মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে।'
উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা বাজেভাবে হেরেছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে