ব্রেকিং নিউজ: লিভারপুলের সঙ্গে বড় চুক্তি সালাহর
তবে কয়েকটি মিডিয়া দাবি করছে, ৫ বছরের জন্য চুক্তিটা হয়েছে। অর্থ্যাৎ আগামী ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলের জার্সিতে খেলবে মিশরীয় এই তারকা।
মৌসুম শেষ হওয়ার পর দলবদলের বাজারে যখন মোহাম্মদ সালাহর ক্লাব ছেড়ে দেয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছিল, লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কার কালো মেঘ জমেছিল, তখনই অল রেডদের পক্ষ থেকে নতুন চুক্তির ঘোষণা এলো।
কেউ কেউ দাবি করছেন, সালাহর সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। এর মধ্যে এখনও একটি বছর বাকি রয়েছে তার। পুরনো যে চুক্তি অলরেডদের সঙ্গে তিনি করেছিলেন, তার মেয়াদ শেষ হবে আগামী বছর (২০২৩ সালে)।
চুক্তি স্বাক্ষরের পর সালাহ বলেন, ‘আমি খুবই খুশি। এই ক্লাবের হয়ে যে সব শিরোপা জিতেছি সে সব নিয়েও আমি আনন্দিত। আমাদের সবার জন্যই এটা একটি সুখের দিন।’
চুক্তি সাক্ষর অনুষ্ঠান আয়োজন করতে কিছুটা বিলম্ব হয়েছে। যে কারণে গুঞ্জনের ডাল-পালা বিস্তার লাভ করেছে সবচেয়ে বেশি। এ নিয়ে সালাহ বলেন, ‘কিছুটা সময় নিতে হয়েছে আমাদেরকে। আমার নিজের চিন্তাও ছিল চুক্তি নবায়ন করার বিষয়ে। এখন তো সব কিছু হয়ে গেছে। এখন আমরা শুধু খেলার দিকেই মনযোগী হবো।’
২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকে লিভারপুলের হয়ে ২৫৪ ম্যাচ খেলে ১৫৬টি গোল করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live