দুই সেঞ্চুরি ও বুমরাহরার বিশ্ব রেকর্ডের পর দেখেনিন যত রান সংগ্রহ করলো ভারত
এরই মধ্যে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি পূরণ করেন পান্ত। ৮৯ বলে সেঞ্চুরি করার পর ১১১ বলে আউট হন ১৪৫ রান করে। পান্ত আউট হয়ে গেলেও ৮৩ রান নিয়ে অপরাজিত থেকে যান রবিন্দ্র জাদেজা।
আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে সেঞ্চুরি পূরণ করেন জাদেজাও। ক্যারিয়ারে তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূরণ করে তিনি আউট হন ১০৪ রান করে। অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাদেজা।
মোহাম্মদ শামি ১৬ রান করে আউট হন। শেষ মুহূর্তে তো জসপ্রিত বুমরাহ রীতিমত বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান নেয়ার রেকর্ড গড়েন তিনি। যদিও এর মধ্যে ২৯ রান এসেছিল তার ব্যাট থেকে। বাকি ৬ রান অতিরিক্ত। শেষ পর্যন্ত ৩১ রানে অপরাজিত থাকেন বুমরাহ।
মোহাম্মদ সিরাজ আউট হওয়ার পরই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৯৮ রানে যেখানে ৫ উইকেট হারিয়েছিল তারা, সেখানে শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ালো ৪১৬ রান।
ইংলিশ পেসার জেমস এন্ডারসন এখনও বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যাচ্ছেন। ৬০ রান দিয়ে তিনি একাই নিলেন ৫ উইকেট। ম্যাথিউ পটস নেন ২ উইকেট এবং ১টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস এবং জো রুট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে