টেস্ট ক্রিকেট থেকে নিরবে সরে যাচ্ছেন বাটলার
সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকলেও সাদা পোশাকের ক্রিকেটের বাটলারের ফর্মটা যেন যাচ্ছে তাই। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০ ইনিংসে হাফ সেঞ্চুরি মাত্র একটি। বেশিরভাগ সময় আউট হয়েছেন দুই অঙ্কের কোটা ছুঁয়েই। সর্বশেষ অ্যাশেজেও ছিলেন ব্যাট হাতে নিষ্প্রভ।
অ্যাশেজে ৪ ম্যাচে ১৫.২৮ গড়ে বাটলার করেছিলেন মাত্র ১০৭ রান। ছিল না কোনো হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটা ব্রিসবেনে, সিরিজের প্রথম টেস্টে। এমন পারফরম্যান্সের পর ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়েন বাটলার। ওয়েস্ট ইন্ডিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ইংলিশদের সাদা পোশাকের দলে ছিলেন না ডানহাতি এই ব্যাটার।
এদিকে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর বাটলার জানিয়েছেন, আপাতত তার পূর্ণ মনোযোগ সংক্ষিপ্ত ফরম্যাটে। টেস্ট দলের প্রশংসা করা বাটলার মনে করেন, আপাতত সাদা পোশাকের দলে কারও ঢোকার প্রয়োজন নেই।
এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘আপাতত আমার ব্যাগে কোনো লাল বল নেই। আমি অ্যাশেজে ভালো করিনি। আমি এখন টেস্ট দলেরও অংশ নই। আমাদের টেস্ট দল এমনিতেই দুর্দান্ত খেলছে, আমার মনে হয় না দলে এখন কারও ঢোকা দরকার। আমার পূর্ণ মনোযোগ এখন সাদা বলের ক্রিকেটে।’
টেস্টের ব্যাপারে কেউ কথা বলতে না আসলে সেটা নিয়ে নিজে থেকে গিয়ে কথা বলার প্রয়োজনবোধ করছেন বাটলার। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জেই আমাকে পুরো সময় দিতে হবে।’
‘সাদা বলের ক্রিকেটেই এখন পূর্ণ মনোযোগ আমার, এটা নিয়েই আমি অনেক রোমাঞ্চিত। টেস্টের ব্যাপারে কেউ যদি আমার সঙ্গে কথা বলতে না আসে তাহলে এ নিয়ে কথা বলার প্রয়োজন দেখি না। টেস্ট নিয়ে আমার সঙ্গে কেউ এখনো কথা বলতে আসেনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে