উইন্ডিজদের হারাতে পরামর্শ দিলেন বাশার
হাই পারফরম্যান্স (এইচপি) টিম এবং বাংলাদেশ টাইগার্সের মধ্যকার খেলা দেখতে এই মুহূর্তে রাজশাহীতে অবস্থান করছেন হাবিবুল বাশার। সেখানে গণমধাম্যের সঙ্গে কথা বলার সময় এমন তথ্য দিয়েছেন টাইগার এই নির্বাচক।
হাবিবুল বাশারের ভাষ্যে, ‘ডমিনিকা চ্যালেঞ্জিং হবে, নিশ্চিতভাবে। ওয়েস্ট ইন্ডিজ এখন টি-টোয়েন্টি দল হিসেবে যথেষ্ট ভালো। আমরা অবশ্যই যখন নাকি টিম গেম খেলি...অবশ্য গুরুত্বপূর্ণ থাকবে যেন আমরা টিম গেম খেলি।
আমাদের টি-টোয়েন্টি দলটা এমন নয় যে কেউ এসে অসাধারণ ইনিংস খেলে যাবে বা কেউ ৫ উইকেট নিয়ে নিয়ে। তারপরও আমরা এ দলটা নিয়ে অনেক ম্যাচ জিতেছি। ওয়েস্ট ইন্ডিজে তাদেরকে আগেও হারিয়েছি।
নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং হবে, কঠিন চ্যালেঞ্জ। কিন্তু আমার মনে হয় আমরা যে ক্রিকেটটা খেলি টি-টোয়েন্টিতে সফল হই, টিম গেম। সেটা যদি করতে পারি তাহলে ভালো করা সম্ভব। কিন্তু নিশ্চিতভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ে সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ ভালো খেলেছিলেন।
বল হাতেও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি নাজমুল ইসলাম, সাকিব ও রুবেল হাসান দলকে জেতাতে সাহায্য করেছেন। এবারও তাই টি-টোয়েন্টিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিম গেমের দিকে নজর দিতে চান হাবিবুল বাশার। তিনি আরও বলেন, ‘আমাদের টিম গেম খেলতে হবে। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাই এ টি-টোয়েন্টি সিরিজে ওডিআই ফরম্যাট তো পরের ব্যাপার। কিন্তু টি-টোয়েন্টিতে যদি হারাতে চাই তাহলে আমাদের ব্যাটিং বোলিং দুটাতেই সেরা পারফরম্যান্সটাই দিতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো দল এই সংস্করণে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে