আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলবো: ডোমিঙ্গো
এই তিন মিনিটে অল্প কিছু প্রশ্নের উত্তরেই অন্তত তিনবার একটি কথা বললেন ডোমিঙ্গো। যার সারমর্ম হলো, দ্বিতীয় টি-টোয়েন্টিতে উন্নতি করবে ও ভালো খেলবে বাংলাদেশ দল। এমন নয় যে, প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে। তবু দ্বিতীয় ম্যাচে আরও ভালো করার ব্যাপারেই নিশ্চয়তা দিয়ে রাখলেন টাইগারদের হেড কোচ।
উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার আগে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে গেছেন কেবল এনামুল হক বিজয় (১০ বলে ১৬), সাকিব আল হাসান (১৫ বলে ২৯) ও নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)।
কোনো বিরতি না দিয়ে আজই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাকিরাও ভালো খেলবে বলে আশাবাদী ডোমিঙ্গো, ‘যা হলো (পরিত্যক্ত) সেটি আদর্শ নয়। তবে এটি দুই দলের জন্যই সমান। দুই দলকেই এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আগে বল করলে ভালো হতো। কিন্তু টস হেরে গিয়েছিলাম। এটি খেলার অংশ।’
তিনি আরও যোগ করেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করবো। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে। মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।’
টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান মুনিম শাহরিয়ার। তবে এনামুল ও সাকিবের ব্যাটে পাওয়ার প্লে’র পাঁচ ওভারে আসে ৪৬ রান। কিন্তু এরপর মিডল অর্ডারে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনরা হতাশ করেন।
এ বিষয়ে ডোমিঙ্গো বলেছেন, ‘টপঅর্ডারের কলাপ্স বলবো না আমি। ৪৫ রানে ২ উইকেট, আমাদের শুরু ভালো ছিল। এরপর খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করবো।’
এসময় দীর্ঘ ফেরি যাত্রার কথা মনে করিয়ে তিনি বলেন, ‘ছেলেদের লম্বা ফেরি যাত্রা করতে হয়েছে, গতকাল (শুক্রবার) কোনো অনুশীলন করা সম্ভব হয়নি... আজকেও পরিত্যক্ত হয়ে গেলো। তবু ১২-১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল