রেকর্ড গড়লেন বিজয়
অবশ্য ব্যাটিংয়ে নামার আগে টস হওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ডটি গড়েন বিজয়। তবে রেকর্ডটি না হলেই হয়তো বেশি খুশি হতেন তিনি। কারণ রেকর্ডটি যে, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা বিরতির পর টি-টোয়েন্টি দলে ফেরার। যা আনন্দের চেয়ে বেশি আক্ষেপের।
শনিবারের আগে সবশেষ ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার। প্রায় সাড়ে বছর পর টি-টোয়েন্টি একাদশে ঢুকেছেন তিনি। মাঝে বাংলাদেশ খেলে ফেলেছে ৭৯টি ম্যাচ। দেশের আর কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মাঝে নেই এতো বড় বিরতি।
বিজয়ের আগে রেকর্ডটি ছিল আবুল হাসান রাজুর দখলে। ২০১২ সালে অভিষেকের পর চারটি টি-টোয়েন্টি খেলে বাদ পড়েন এ ডানহাতি পেসার। পরে ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে হওয়া সিরিজে সুযোগ পেয়েছিলেন এক ম্যাচে। মাঝের সময়ে বাংলাদেশের খেলা টি-টোয়েন্টির সংখ্যা ছিল ৫০টি।
এছাড়া শফিউল ইসলাম ৩৭, নুরুল হাসান সোহান ৩৪, ইমরুল কায়েস ২৭ ও আলআমিন হোসেন ২৭ ম্যাচের বিরতি দিয়ে ফিরেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে।
বাংলাদেশের রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে বেশ দূরেই অবশ্য বিজয়। এ তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এ উইকেটরক্ষক ব্যাটার নিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের মধ্যে বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে