টপ অর্ডার ব্যাটারদের নিয়ে যা বললেন ডমিঙ্গো
মুনিম শাহরিয়ার শুরতেই আউট হয়ে গেলেও আরেক ওপেনার এনামুল হক বিজয় প্রথম বলেই চার মেরে শুরু করেন। দীর্ঘ দিন পর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে নেমে ভালো শুরু পেয়েছিলেন এই ওপেনার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৩ চারে ১০ বলে ১৬ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
প্রথম ওভারেই মুনিমের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব আল হাসান। এদিন শুরু থেকেই দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার। তার সাবলীল ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। কিন্তু ১৫ বলে ২৯ রান করে সাকিব সাজঘরে ফেরার পরই পথ হারায় দল।
ডমিঙ্গো বলেন, ‘আমি বলবো না টপঅর্ডারের ব্যর্থতা। ৪৫ রানে ২ উইকেট, আমাদের শুরু ভালো ছিল। এরপর খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করবো।’
প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ভালো ব্যাটিং করলেও পরে পথ হারায় বাংলাদেশ। শেষের দিকে নুরুল হাসান সোহান ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। বার বার বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যাক্ত হয়। বাংলাদেশের প্রধান কোচ আশাবাদী, এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও ভালো কিছু করবে তার শিষ্যরা।
ডমিঙ্গো বলেন, '‘দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করবো। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে। মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে