ভুলে ভারতের কোচের চাকরি নিয়েছিলাম: শাস্ত্রী
২০১৭ সালের জুলাইয়ে দুই বছরের জন্য ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর মেয়াদ বাড়ানো হয় আরও দুবছর। তার অধীনে ২০১৮-১৯ মৌসুমে এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ভারত। ২০২০-২১ মৌসুমেও অজিদের মাটি থেকে সিরিজ জিতে আসে দলটি।
প্রথম দল হিসেবে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। এমন সাফল্যের পরও রাহুল দ্রাবিড়কে শাস্ত্রী জানিয়েছিলেন যে, সে ভুলে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন। সেই সঙ্গে শাস্ত্রী জানিয়েছেন, ভারতের কোচের দায়িত্ব নেয়ার জন্য দ্রাবিড়ের চেয়ে ভালো কেউ ছিল না।
এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আমার থেকে দায়িত্ব নেওয়ার জন্য রাহুলের থেকে যোগ্য ব্যক্তি আর কেউ ছিল না। ভুল করে কোচের চাকরি পেয়েছিলাম, সেটা আমি রাহুলকে বলেছিলাম। আমি ধারাভাষ্য কক্ষে ছিলাম। হঠাৎ আমাকে সেখানে যেতে হলো এবং আমি কাজটি করলাম।’
‘কিন্তু রাহুল এমন একজন যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। সে কঠিন কাজ করেছে। সে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল। তার পর জাতীয় দলের দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় দল সাড়া দিলে সে এটা উপভোগ করবে।’
ভারতের মতো দেশে ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে ওপরে। এমন জায়গায় ক্রিকেট খেলা থেকে কোচিং, সবকিছুই করতে গিয়ে অনেক কিছুর খেয়াল রাখতে হয়। ভারতের মতো দেশে লুকানোর কিছু নেই বলে মনে করেন শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচ জানান, ভারতে প্রতিদিন ১.৪ বিলিয়ন মানুষ আপনাকে কাঁটাছেঁড়া করে।
শাস্ত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম এটি ফলপ্রসূ হবে। এটা অকৃতজ্ঞ একটা কাজ হতে পারে কারণ আপনি আপনার জীবনের প্রতিটা দিন ১.৪ বিলিয়ন মানুষের দ্বারা কাঁটাছেঁড়া করে। আড়ালের কিছু নেই, লুকানোর কিছুও নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live