টি-টোয়েন্টিতে নতুন মাত্রা যোগ করছে সোহান : ডমিঙ্গো
ঘরোয়া টি-টোয়েন্টিতেও এমন দারুণ কিছু ইনিংস রয়েছে সোহানের। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় বছরের বেশি সময় ধরে খেললেও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এখন পর্যন্ত ৩১ ইনিংস খেলে ১১৫ স্ট্রাইক রেটে করতে পেরেছেন ২২৭ রান। যেখানে সর্বোচ্চ অপরাজিত ৩০ রান।
এমন ব্যর্থতার পরও সোহানের ব্যাটিং ও পাওয়ার হিটিং সামর্থ্যে আস্থা রাখতে চাইছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ২৫ করেছেন মাত্র ১৬ বলে। যেখানে একটি ৪ ও দুটি ৬ হাঁকিয়েছেন সোহান। যেখানে একটি ছয় ছিল ৯২ মিটারের।
সোহানের এই বিগ হিটিং ক্যাপাবিলিটি বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আলাদা মাত্রা যোগ করবে বলে বিশ্বাস টাইগার কোচ ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে সোহানকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে পারে দাবি করে ডমিঙ্গো বলেন, ‘সোহান এই সংস্করণে আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারে। পাওয়ারফুল ছেলে সে, ইনিংসের শেষ দিকে বিগ হিটার। নতুন মাত্রা যোগ করছে সে আমাদের জন্য। যদিও সে ভুল পথ বেছে নিয়ে আউট হয়েছে। তার জন্য এটা শিক্ষাও। তাকে ভালো ফর্মে দেখে ভালো লেগেছে। টেস্ট সিরিজ থেকে ফর্ম টি-টোয়েন্টিতে বয়ে এনেছে সে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live