বেয়ারেস্টোর সেঞ্চুরির পরও বিপদে ইংল্যান্ড
বার্মিংহ্যামের এজবাস্টনে যখন ভারতীয় বোলিংয়ের মুখে খুবই বাজে অবস্থায় পড়ে যায় ইংল্যান্ড, তখনই দলের হাল ধরেন বেয়ারেস্টো। বেন স্টোকস, স্যাম বিলিংসদের সঙ্গে জুটি গড়ে ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি করেন এই উইকেরক্ষক ব্যাটার।
১৪০ বলে ১০৬ রান করে মোহাম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন বেয়ারেস্টো। ৩৬ বলে ২৫ রান করে আউট হন বেন স্টোকস। স্যাম বিলিংস ৫৭ বলে করেন ৩৬ রান। শেষ দিকে ম্যাথিউ পটস করেন ১৯ রান।
শেষ পর্যন্ত ৬১.৩ ওভারে ৪.৬১ ওভার প্রতি রান তুলে স্কোর বোর্ডে ইংলিশরা জমা করে ২৮৪ রান। ভারতের চেয়ে পিছিয়ে থাকে ১৩২ রানে।
ভারতীয়দের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৪ উইকেট। অধিনায়ক জসপ্রিত বুমরাহ নেন ৩ উইকেট এবং মোহাম্মদ শামি নেন ২টি। ১ উইকেট নেন শার্দুল ঠাকুর।
১৩২ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ১১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান। ১৬ রান নিয়ে চেতেশ্বর পুজারা এবং ৬ রান নিয়ে ব্যাট করছেন হনুমা বিহারী। ১৬৪ রানের লিড দাঁড়িয়েছে ভারতের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে