ডমিনিকায় হারলো বাংলাদেশ, টি-টোয়েন্টি নিয়ে তামিমের রহস্যময় বার্তা
তবে এই বিরতির মাঝেই যেনো নতুন আলোচনার জন্ম দিলেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ দল। সবাই যখন ভুলত্রুটির ব্যবচ্ছেদ করতে ব্যস্ত, তখন তামিম দিলেন রহস্যময় এক বার্তা। সেটিও বেশিক্ষণ রাখেননি তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার সকালে মাত্র দুই শব্দে তামিম লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি।’ এর সঙ্গে জুড়ে দেন হাত নাড়ানোর তিনটি ইমোজি। এই ইমোজির অর্থ দুইরকমই হয়- স্বাগত জানানো কিংবা বিদায় জানানো।
কিন্তু তামিম ঠিক কোনটি বোঝাতে চেয়েছেন সেই রহস্যের কূলকিনারা করা সম্ভব হয়নি। কেননা ১৫ মিনিটের মধ্যেই নিজের এই পোস্ট সরিয়ে নিয়েছেন তামিম। তবে নেটিজেনদের নেওয়া স্ক্রিনশটের মাধ্যমে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে এটি।
উল্লেখ্য, তামিমের টি-টোয়েন্টি বিরতি শেষ হবে চলতি মাসের ২৭ তারিখ। তিনি গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন। মাঝে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে অনেক আলোচনাও হয়েছে।
তবে তামিম গত মাসে একটি বিশদ বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন। যেখানে তিনি জানান, ছয় মাস শেষ হওয়ার পর নিজেই জানাবেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত। তাই সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি। এখন তাই অপেক্ষা করা ছাড়া আর পথ নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ