মেডেনসহ নেয়ার পর ১ উইকেট নেয়ার পরও মোসাদ্দেক বোলিং না দেয়ার কারণ ব্যাখ্যা করলেন রিয়াদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্পেশালিষ্ট বোলাররা ছিলেন খরুচে। তবে একজন ছিলেন, যিনি কোনো রানই খরচ করেননি, আবার উইকেটের দেখাও পেয়েছেন। তিনি মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি সতীর্থদের বদান্যতার দিনে ১ ওভারের বেশি বল পাননি। মোসাদ্দেককে আর বোলিং না আনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
ত্রয়োদশ ওভারে মোসাদ্দেককে এনেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ, ভেঙেছিল বহুল প্রতীক্ষিত তৃতীয় উইকেটের জুটি। সেই ওভারে কোনো রান খরচ না করা মোসাদ্দেক আর বল হাতে পাননি, অথচ সতীর্থদের সবাই দেদারসে রান বিলিয়ে গিয়েছেন।
কেন উইকেট মেডেনের পরও মোসাদ্দেককে আর বল দেওয়া হয়নি, ম্যাচ শেষে তার কারণ জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি বলেন, 'মোসাদ্দেককে আমি অবশ্যই বোলিং করাতাম। কিন্তু রভম্যান পাওয়েল ছিল, ক্রিজের দুইজনই তখন ডানহাতি ব্যাটার (আরেকজন ব্রেন্ডন কিং)। আর ওপাশটা একটু ছোটও ছিল। এজন্য আমি ঝুঁকি নেইনি, তাসকিনকে বোলিংয়ে আনি আর ঐপাশ থেকে সাকিব বোলিং করছিল। এ কারণে দেখবেন যে সাকিবকে কিছুটা পরে বোলিংয়ে আনি যখন পুরান ব্যাটিং করছিল। পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে।'
মোসাদ্দেক ছাড়া এদিন বল করেছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। এদের মধ্যে তাসকিন ৩ ওভারে ৪৬, মেহেদী ৪ ওভারে ৩১, মুস্তাফিজ ৪ ওভারে ৩৭, সাকিব ৪ ওভারে ৩৮ ও শরিফুল ৪ ওভারে ৪০ রান খরচ করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের পাহাড় জড়ো করে ক্যারিবীয়রা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন