লিটন এবং মুস্তাফিজ আমাদের দলের অন্যতম সেরা ক্রিকেটার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন ৯ রান এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে করেছেন মাত্র ৫ রান। একই অবস্থা জাতীয় দলের আরেক ভরসার প্রতীক মুস্তাফিজুর রহমানের। শেষ কবে তিনি বল হাতে ম্যাচ জিতিয়েছেন এটি হয়তো নিজেই ভুলে গিয়েছেন।
সর্বশেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে তিনি উইকেট নিয়েছেন মাত্র পাঁচটি। এর মধ্যে ছয় ম্যাচেই উইকেটহীন ছিলেন এই বাঁমহাতি পেসার। দলের অন্যতম দুই সেরা তারকার এমন ফর্মহীনতা নিয়ে কোনো ভাবনা নেই টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। বরং এই দুই ক্রিকেটারের পাশে থাকার কথাই বললেন টাইগার এই দলপতি।
সামনেই বিশ্বকাপ তাই এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “সম্ভবত পরিসংখ্যান ওইরকম থাকতে পারে। আমি পরিসংখ্যান ওইভাবে দেখিনি। কিন্তু আমি বিশ্বাস করি, লিটন আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান।
“আপনি আপনার সেরা ব্যাটসম্যানকে অবশ্যই সমর্থন দেবেন। লিটন টেস্টে-ওয়ানডেতে খুবই ভালো ব্যাটিং করছে খুবই ধারাবাহিক ব্যাটিং করছে। টি-টোয়েন্টিতে এখনো সেভাবে কনভার্ট করতে পারছে না। তবে সে আমাদের সেরা ব্যাটসম্যান”।
“একই কথা আমি মুস্তাফিজের জন্যও বলব। ও আমাদের বেস্ট বোলার, আপনি প্রথমে বলেন, ডেথে বা মাঝে বলেন। সে সাদা বলের ক্রিকেটে ওয়ান অব দ্য বেস্ট বোলার। তাদের সমর্থন দেওয়া উচিত আমাদের। এক-দুইটা ম্যাচে এ রকম হয়। তবে আমার বিশ্বাস, মুস্তাফিজ কামব্যাক করবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল