রোনালদোকে নিয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড
সোমবারই ইংল্যান্ডের বাইরের ফুটবলারদের ওল্ড ট্র্যাফোর্ডের ট্রেনিং সেন্টারে নতুন কোচ টেন হাগের কাছে রিপোর্ট করার কথা। সব ফুটবলার উপস্থিত থাকলেও সেখানে আসেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
একদিন আগেই তিনি ম্যানইউর কাছে এই মৌসুমে ক্লাব ছাড়তে চাওয়ার কথা জানিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে খেলার উদ্দেশ্যেই মূলত ম্যানইউ ছাড়তে চান বলে খবর প্রকাশ হয়েছে। ঠিক একদিন পর রোনালদোর ম্যানইউর অনুশীলনে উপস্থিত না থাকায় গুঞ্জন আর জ্বল্পনা ঢাল-পালা গজাতে শুরু করে।
প্রশ্ন দেখা দেয়, কেন রোনালদো অনুশীলনে যোগ দেননি? কেন তিনি কোচের কাছেও রিপোর্ট করেননি? তাহলে কী সত্যি সত্যি ম্যানইউ ছেড়ে দিচ্ছেন তিনি? ম্যানইউও তাকে ক্লাব ছাড়ার অনুমতি দিয়ে দিয়েছেন?
এসব প্রশ্নের উত্তর জানা গেছে অবশেষে। অফিসিয়ালি ম্যানইউ ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, পারিবারিক কারণে ম্যানইউর প্রি-সিজন ট্রেনিংয়ে অংশ নিতে পারছেন না তিনি। ক্লাবও তাকে এ বিষয়ে অনুমতি প্রদান করেছে।
মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে ম্যানইউ থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফর করবে। আগামী শুক্রবার এই দুটি দেশের উদ্দেশ্যে বিমানে উঠবে ম্যানইউর ফুটবলাররা।
এদিকে ম্যানইউ ছাড়ার জন্য রোনালদোর আনুষ্ঠানিক আবেদনে খুব বেশি সাড়া দিচ্ছে না ম্যানইউ। তারা সরাসরি জানিয়েছে, রোনালদো নট ফর সেল। তাদের জন্য আগামী মৌসুমে রোনালদোকে খুব প্রয়োজন। এসব কারণে এই পর্তুগিজ তারকাকে ছাড়তে নারাজ ম্যানইউ কর্মকর্তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল