পান্ত-জাদেজার পাল্টা আক্রমণ যা বললেন ডি ভিলিয়ার্স
এজবাস্টনে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে ভুগেছে ভারতের টপ অর্ডার। একশো পেরোনোর আগেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুকছিল ভারত। এরপর দলের হাল ধরেন পান্ত আর জাদেজা।
এই দুজনের পালটা আক্রমণে আবারও ম্যাচে ফিরে জাসপ্রিত বুমরাহর দল। একপ্রান্তে পান্তের আক্রমণাত্মক ব্যাটিং আর অপর প্রান্তে জাদেজার মাস্টারক্লাস। শেষ পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন দুজনই। আর দলকেও ভালোভাবেই ম্যাচে ফিরিয়েছে এই জুটি।
ডি ভিলিয়ার্স টুইটারে লিখেন, 'বাড়িতে ছিলাম না এবং বেশিরভাগ ক্রিকেটই দেখতে পারিনি। এখন হাইলাইটস দেখা শেষ। পান্ত এবং জাদেজা জুটির পাল্টা আক্রমণ টেস্ট ক্রিকেটে আমার দেখা সেরা।'
এদিকে প্রথম ইনিংসে ভারত ৪১৬ রানে অলআউট হয়েছে। পান্ত আর জাদেজার সেঞ্চুরি ছাড়াও জাসপ্রিত বুমরাহর ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩১ রান। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। ইংলিশদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন জনি বেয়ারস্ট্রো।
প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পেয়েছে ভারত। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করেছে ভারত। সাত উইকেট হাতে নিয়ে বুমরাহর দলের লিড এখন ২৫৭ রানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল