নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড
ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ পারফরম্যান্সের করেছিল আইরিশরা। দলের বেশিরভাগ ক্রিকেটারই নির্বাচকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছেন। মূলত এ কারণেই আসন্ন সিরিজেও একই ক্রিকেটারদের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
ভারতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও ক্রিকেটারদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। প্রতম টি-টোয়েন্টিতে বৃষ্টি বিঘ্নিত ১২ ওভারের ম্যাচে ৭ উইকেটে হেরেছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বল পর্যন্ত লড়াই করেছে আইরিশরা। এই ম্যাচে তারা হেরেছিল মাত্র ৪ রানের ব্যবধানে।
ক্রিকেট আয়ারল্যান্ডের নির্বাচকদের চেয়ারম্যান এ্যান্ড্রু হোয়াইট বলেন, 'স্বাভাবিকভাবেই, ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের উপর আস্থা রেখেছে নির্বাচকরা। গত সপ্তাহের দুর্দান্ত পারফরম্যান্স থেকে খেলোয়াড়দের আত্মবিশ্বাস নেয়া উচিত। আমরা আশা করি, তাদের পারফরম্যান্সে আরও বেশি ধারাবাহিকতা আসবে।
আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মাঠের লড়াই। শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ১৮ জুলাই, ২০ জুলাই এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ডু বালবার্নি, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেকটর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল