বিশ্ব রেকর্ড: শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লো ভারত
এই ম্যাচে স্মৃতি মান্ধানা (৮৩ বলে অপরাজিত ৯৪) এবং শেফালি ভার্মা (৭১ বলে অপরাজিত ৭১) জুটি সমালোচকদের জবাব দিতে সক্ষম হন। এর আগে আশানুরূপ পারফরমেন্স না করার জন্য তাদের বারবার আক্রমণ করতে দেখা যায়। প্রথমে বল করে ভারতীয় বোলাররা ৫০ ওভারে শ্রীলঙ্কাকে ১৭৩ রানে অলআউট করে দলের জয়ের ভিত তৈরি করে। ফাস্ট বোলার রেণুকা সিং ২৮ রানে চারটি এবং দীপ্তি শর্মা ৩০ রানে ২টি উইকেট, মেঘনা সিং ৪৩ রানে দুটি করে উইকেট নেন। মান্ধানা ও শেফালির এই জুটি শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে যে কোন উইকেটে সেরা জুটি।
প্রথম ওডিআই সহজে জেতার পর, ভারতীয় দল দ্বিতীয় ওডিআইতেও শক্তিশালী টিম নিয়েই মাঠে নামে। টস জিতে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর শ্রীলঙ্কাকে বোলার বান্ধব পিচে ব্যাট করতে আমন্ত্রণ জানান। ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে ঘরের দল। সুনির্দিষ্ট লাইন এবং লেন্থ দিয়ে বোলিং করে ফাস্ট বোলার রেনুকা সিং কেরিয়ারের সেরা পারফরমেন্স তুলে ধরেন। প্রথম তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার টপ অর্ডার কাঁপিয়ে দেন রেণুকা।
লঙ্কার লোয়ার-অর্ডার ব্যাটসম্যান অমা কাঞ্চনা ৮৩ বলে অপরাজিত ৪৭ রান করে দলের স্কোরকে ১৫০ রানের কাছাকাছি নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষ দুই বলে দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন অভিজ্ঞ অফ স্পিনার দীপ্তি। ম্যাচের পর হরমনপ্রীত বলেন, ‘আমরা বড় পার্টনারশিপের কথা বলছিলাম।
নিজেদের মধ্যে কথা বলেছি যে আমাদের ১০০ শতাংশ দিতে হবে। পার্টনারশিপটা দারুণ ছিল। বোলিং বিকল্পও আমাদের হাতে রয়েছে।” উল্লেখ্য, ভারত প্রথম ওডিআই চার উইকেটে জিতে নেয়। এবার বৃহস্পতিবার শেষ ওডিআই জিতে সিরিজ ৩-০ করে ক্লিন সুইপ করতে চাইবে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন