অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের শ্রীলঙ্কা দলে তিন নতুন স্পিনার
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে এ তিনজনের মধ্যে অন্তত একজনের অভিষেক নিশ্চিত। কেননা করোনাভাইরাসের কারণে ছিটকে গেছেন প্রবীণ জয়াবিক্রম আর স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে আরেক বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াকে।
অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ওয়েলালাগে। এছাড়া ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে তার। প্রথম টেস্টেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী ওয়েলালাগে।
ডানহাতি ফিঙ্গারস্পিনার থিকশানা এখন পর্যন্ত পাঁচ ওয়ানডে খেলে চার উইকেট শিকার করেছেন। তবে অসিদের বিপক্ষে সাদা বলের সিরিজে বেশ কার্যকর ভূমিকাই রেখেছেন থিকশানা। ২০১৮ সালের ক্যারিয়ারের তিনটি প্রথম শ্রেণির ম্যাচের শেষটি খেলেন তিনি।
অন্যদিকে ২২ বছর বয়সী অফস্পিনার মানাসিংহে শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে চার দিনের দুই ম্যাচের সিরিজে খেলেছেন। সে দুই ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন মানাসিংহে।
এছাড়া প্রথম টেস্টের তৃতীয় দিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউজের আইসোলেশন পিরিয়ড শেষ হচ্ছে আজ। তাই দ্বিতীয় ম্যাচের একাদশ বিবেচনায় থাকবেন এ অভিজ্ঞ তারকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল