কোহলির রেকর্ড ভেঙে যা বললেন বাবর
রেকর্ডটি বাবর গড়েছেন কদিন আগে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে মোট ১ হাজার ১৩ দিন শীর্ষে থেকে রেকর্ড ছিল কোহলির। গত বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ভারতীয় গ্রেটকে ছাড়িয়ে যান পাকিস্তানের অধিনায়ক।
শ্রীলঙ্কা সফরের আগে সংবাদ সম্মেলনে সেই রেকর্ড নিয়ে কথা বললেন বাবর। অর্জনটি বেশ বড় হলেও তার প্রতিক্রিয়া ছোট্ট।
“আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এটির জন্য। অনেক পরিশ্রম জড়িয়ে আছে এতে এবং এজন্যই এটা করতে পেরেছি। সবসময়ই চেষ্টা থাকে ভালো পারফরম্যান্স দেওয়ার।”
সীমিত ওভারের ক্রিকেটে কোহলির বেশ কটি রেকর্ডই নিজের করে নিয়েছেন বাবর। আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখন তিনি আছেন শীর্ষে, টেস্টে আছেন চার নম্বরে। টেস্টে এটিই তার সেরা অবস্থান। সেখানে উন্নতির সুযোগ পাবেন তিনি এই শ্রীলঙ্কা সফরে। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। প্রথম টেস্ট শুরু ১৬ জুলাই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন